নৃপেন্দ্রলাল দাশ ও বুলবুল ইসলাম পাচ্ছেন ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’
বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা করা হয়েছে; রবীন্দ্র সাহিত্যে বিশেষ অবদানের জন্য অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং রবীন্দ্রসংগীত চর্চায় শিল্পী বুলবুল ইসলাম এ বছর এই সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন। আগামী ১১ মে (২৮শে বৈশাখ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, রবীন্দ্র সাহিত্য, গবেষণা ও সংগীত চর্চায় বিশিষ্ট ব্যক্তিদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এই পুরস্কার প্রদান করে আসছে বাংলা একাডেমি। নৃপেন্দ্রলাল দাশ তাঁর দীর্ঘ গবেষণাকর্মের মাধ্যমে রবীন্দ্র সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং শিল্পী বুলবুল ইসলাম শুদ্ধ রবীন্দ্রসংগীত প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। সম্মাননা হিসেবে তাঁদের হাতে পুরস্কারের অর্থ, সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।
এ রহমান
মন্তব্য করুন: