ক্ষতিগ্রস্ত কৃষকদের শুরুতে সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
Led Bottom Ad

ক্ষতিগ্রস্ত কৃষকদের শুরুতে সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

প্রথম ডেস্ক

০৪/০৫/২০২৬ ২১:২৬:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সংকট কাটাতে প্রাথমিকভাবে সাড়ে সাত হাজার টাকা করে সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে অর্থের ব্যবস্থা করছি। যদিও ফসলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা হয়তো পুরোপুরি পুষিয়ে দেওয়া সম্ভব নয়; তবে কৃষকরা বর্তমানে যে চরম মানসিক ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন, তা কিছুটা লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও জানান, এই সহায়তার পরিমাণ সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু হলেও পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় এটি ধাপে ধাপে বাড়ানো হবে।

মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়ে মন্ত্রী বলেন, কৃষি কর্মকর্তারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন। কৃষকদের ক্ষতির ধরন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে এই সহায়তা প্রদান করা হবে এবং এই সহায়তা কার্যক্রম আগামী তিন মাস পর্যন্ত চলমান থাকবে। হাওরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ফসল তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে যে হাহাকার তৈরি হয়েছে, সরকারের এই উদ্যোগ তাদের পুনর্গঠনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে ডিসি সম্মেলনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কৃষকদের পাশে দাঁড়ানো এবং দ্রুত তালিকা চূড়ান্ত করার নির্দেশনা প্রদান করা হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad