হবিগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Led Bottom Ad

হবিগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৪/০৫/২০২৬ ১০:৪২:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও এপ্রিল-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন এবং পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণমূলক বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় জেলার খুন, ধর্ষণ ও ডাকাতিসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘদিন ধরে তদন্তাধীন থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন পুলিশ সুপার।

সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্তের গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার ও বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad