নবীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় বৃদ্ধের মৃত্যু
Led Bottom Ad

নবীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৪/০৫/২০২৬ ১০:৩৮:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। রবিবার (৩ মে) সকালে উপজেলার গোপলার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান ওই বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ঠ ১১-৭৯২১) ফেলে পালিয়ে গেলেও স্থানীয় জনতা গাড়িটি আটক করে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad