হবিগঞ্জে পাহাড়ি ঢলে মহাসড়কের ৪টি ব্রিজ ঝুঁকিপূর্ণ
Led Bottom Ad

বালু উত্তোলনকে দুষছেন স্থানীয়রা

হবিগঞ্জে পাহাড়ি ঢলে মহাসড়কের ৪টি ব্রিজ ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

০২/০৫/২০২৬ ১২:৫৪:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাটে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে ঢাকা-সিলেট মহাসড়কের ১০ কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত চারটি ব্রিজ চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা না হলে যেকোনো সময় এই গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পাহাড়ি ঢলের তোড়ে ব্রিজের একপাশের মাটি সরে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, চা-বাগানের ছড়াগুলো থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে সিলিকা বালু উত্তোলনের ফলে ছড়ার গভীরতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর ফলে প্রবল বর্ষণে পাহাড়ি ঢল ও চা বাগানের পানি যখন নামে, তখন পাড়ের বালুমাটি দ্রুত সরে যাচ্ছে। এই প্রক্রিয়ায় চন্ডিছড়া, সাতছড়ি ছড়া, চাকলাপুঞ্জি ছড়া ও বেগমখাঁন ছড়া—যা এক দশক আগেও মাত্র ১০ ফুট প্রশস্ত ছিল, তা এখন কোথাও ১০০ থেকে ২০০ ফুট পর্যন্ত বিস্তৃত হয়েছে। এতে হাজার হাজার চা-গাছ যেমন তলিয়ে যাচ্ছে, তেমনি সংকুচিত হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনকারী চা-বাগানগুলো।

এলাকাবাসীর দাবি, অপরিকল্পিত বালু উত্তোলনের কারণেই প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয়ে রাস্তা মেরামতের কাজ ভেস্তে যাচ্ছে এবং স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, পাহাড়ি ঢলে মহাসড়কের পাশের মাটি সরে যাওয়া এবং চারটি ব্রিজে ফাটল দেওয়ার বিষয়টি উপজেলা প্রশাসন পর্যবেক্ষণ করেছে। জনস্বার্থে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তা ও ব্রিজগুলো মেরামতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad