সুনামগঞ্জে মহান মে দিবস পালিত
Led Bottom Ad

সুনামগঞ্জে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০১/০৫/২০২৬ ১৪:১৩:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘৮ ঘণ্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন’—এই আপসহীন স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

শুক্রবার সকাল ৯টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন খাতের শ্রমিকরা লাল পতাকা ও ব্যানারসহ জমায়েত হন। সেখান থেকে একটি বিশাল শ্রমিক র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, হকার্স শ্রমিক সংঘ, বারকি শ্রমিক সংঘ, নির্মাণ শ্রমিক সংঘ এবং রিকশা-ভ্যান শ্রমিক সংঘসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা ১৮৮৬ সালের শিকাগোর রক্তঝরা ইতিহাস স্মরণ করে বলেন, মে দিবসের সংগ্রাম কেবল ৮ ঘণ্টা কাজের লড়াই ছিল না, এটি ছিল মালিক শ্রেণির শোষণের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার মহাবিস্ফোরণ। তাঁরা অভিযোগ করেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিপরীতে নামমাত্র মজুরির কারণে শ্রমিকরা আধুনিক ‘মজুরি দাসত্বের’ শিকার হচ্ছেন। বক্তারা বাজারদরের সাথে সংগতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, কর্মস্থলে নিরাপত্তা এবং গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান। বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে শোষিত মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad