শায়েস্তাগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি জামাল গ্রেপ্তার
Led Bottom Ad

শায়েস্তাগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি জামাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

৩০/০৪/২০২৬ ২২:৩১:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এক পলাতক আসামি মো. জামাল মিয়া (৩০) গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাতে সিলেট নগরের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।


র‌্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামাল মিয়াকে আটক করা হয়। পরে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।


র‌্যাব ও মামলা সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা। পারিবারিক বিরোধের জেরে বিবাহবিচ্ছেদের পর তিনি শায়েস্তাগঞ্জের শৈলজুড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।


অভিযোগে বলা হয়, গত ৬ এপ্রিল রাতে পরিচিত এক ব্যক্তির সঙ্গে বাইরে বের হলে আলিপুর এলাকায় কয়েকজন ব্যক্তি তাঁদের পথরোধ করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তি সেখান থেকে চলে গেলে ভুক্তভোগী নারীকে জোর করে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।


ঘটনার পরদিন সকালে ভুক্তভোগী নারী শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন। এরপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

স্বপন রবি দাশ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad