মাধবপুরে ১২৯ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
Led Bottom Ad

মাধবপুরে ১২৯ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২২/০৪/২০২৬ ২০:৫৭:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও মাদকসহ আকলিমা আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকালে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আকলিমা ওই গ্রামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রতনের স্ত্রী।

জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বেজুড়া গ্রামে মাদক ব্যবসায়ী রতনের বাড়িতে ঝটিকা অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে ঘরের ভেতর লুকিয়ে রাখা ১২৯ কেজি ভারতীয় গাঁজা এবং ৭ বোতল নিষিদ্ধ নেশাজাতীয় মাদক ‘ইসকাফ’ উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচা ও সংরক্ষণের অভিযোগে আকলিমাকে গ্রেপ্তার করা হলেও তাঁর স্বামী রতন পালিয়ে যেতে সক্ষম হন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ী রতনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad