সিলেটে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ
Led Bottom Ad

সিলেটে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/০৪/২০২৬ ২১:৪৪:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গণভোটের রায় অমান্য করে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে—এমন অভিযোগ তুলে সিলেটে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বন্দরবাজার পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন জোটের সিলেট মহানগর নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বিএনপি সরকার ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে উপেক্ষা করছে। তাদের দাবি, জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ দলের ৭৭ জন প্রতিনিধি শপথ নিলেও বিএনপি সরকার সংস্কার পরিষদের শপথ বর্জন করে এবং লোকদেখানো সংসদীয় কমিটি গঠনের মাধ্যমে সংবিধান সংস্কারের পথ রুদ্ধ করছে। বক্তারা হুঁশিয়ারি দেন যে, সংবিধানের কাঠামোগত সংস্কার ছাড়া নিছক সংশোধনীতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। জনগণের পবিত্র রায়কে অবজ্ঞা করে সরকার দেশকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলেও তারা মন্তব্য করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, বাংলাদেশ লেবারপার্টির সভাপতি মাহবুবুর রহমান খালেদ এবং এলডিপির মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর আমীর মাওলানা মুজাম্মিল হক তালুকদার ও বিডিপি সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।


সজল আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad