মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

প্রথম ডেস্ক

০৮/০৭/২০২৬ ১৮:৫৬:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হওয়া অর্থের একটি অংশ পরিবার, বন্ধু ও প্রেমিকার জন্য ব্যয় করার অভিযোগ উঠেছে এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম অবিনাশ শুক্লা। তিনি মন্দিরের অনুদানের অর্থ গণনার দায়িত্বে থাকা আটজন কর্মীর একজন।

সূত্র জানায়, দান চুরির অভিযোগে অভিযুক্ত আটজন গণনাকর্মীর একজন অবিনাশ শুক্লার কথিত স্বীকারোক্তির ভিত্তিতে জানা গেছে, এই অর্থ দিয়ে একটি দামি আইফোন কেনা এবং একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ চুরি হওয়া অর্থের গতিপথ অনুসন্ধানের চেষ্টা চালানোর সময় জিজ্ঞাসাবাদে শুক্লা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে সূত্রের দাবি। এই চুরির ঘটনায় কোটি কোটি ভক্তের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

চুরি হওয়া অর্থের পরিমাণ কয়েক কোটি রুপি বলে ধারণা করা হলেও, শুক্লা স্বীকার করেছেন যে তিনি প্রায় ১৯ লাখ রুপি নিজের, পরিবারের সদস্য এবং বন্ধুদের পেছনে ব্যয় করেছেন।এছাড়া অভিযুক্ত তার প্রেমিকাকে একটি আইফোন উপহার দেন এবং তার ব্যাংক হিসাবে আরও ২ লাখ ৫০ হাজার রুপি স্থানান্তর করেন বলে সূত্রের দাবি।

এর আগে এনডিটিভির হাতে আসা পুলিশি নথিতে দেখা যায়, শুক্লা প্রায় ২০ লাখ রুপি নিজের কাছে রেখেছিলেন, যা সন্দেহভাজনদের মধ্যে সর্বোচ্চ।

তদন্তকারীরা এখন অর্থ লেনদেন, ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট সম্পদের বিস্তারিত তদন্ত করছেন, যাতে অর্থের স্পষ্ট গতিপথ শনাক্ত করে অভিযোগ গঠন করা যায়।

সজল আহমেদ

মন্তব্য করুন: