ভুয়া বিলে ১৮ লাখ টাকা আত্মসাৎ, তিন পুলিশ সদস্য বরখাস্ত

ভুয়া বিলে ১৮ লাখ টাকা আত্মসাৎ, তিন পুলিশ সদস্য বরখাস্ত

প্রথম ডেস্ক

০৮/০৭/২০২৬ ১৯:৫৮:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভুয়া বিল তৈরি করে সরকারের সাড়ে ১৮ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বুধবার (৮ জুলাই) বিএমপির উপকমিশনার (হেডকোয়ার্টার) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।   

বরখাস্ত হওয়া ওই তিন কনস্টেবল হলেন - মারুফ হাসান, জয়দেব কুমার মজুমদার ও সজীব মিয়া। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখায় কর্মরত থাকার সময় ওই তিন পুলিশ সদস্য অন্য এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে ভুয়া বিল তৈরি করেন। এর মাধ্যমে তারা মোট ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় এক অফিস আদেশের মাধ্যমে তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

উপকমিশনার আব্দুল হান্নান বলেন, “গত ৬ জুলাই ওই তিন পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”

এ বিষয়ে তদন্ত চলছে উল্লেখ করে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সজল আহমেদ

মন্তব্য করুন: