মুফতি আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে জকিগঞ্জে মানববন্ধন ও সমাবেশ
Led Bottom Ad

মুফতি আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে জকিগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৯/০৪/২০২৬ ২০:২৩:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইসলামী লেখক ও গবেষক মুফতি আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে সিলেটের জকিগঞ্জে বিক্ষোভমুখর মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এম এ হক চত্বরে উলামা-জনতা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রতিবাদে মুখর হয়ে ওঠে।

সংগঠনের সভাপতি মাওলানা জয়নুল ইসলামের সভাপতিত্বে এবং সচিব মাওলানা আব্দুল হামিদ জালাল ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান ছিদ্দিকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি শিহাব উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সহসভাপতি মাওলানা ফয়জুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নোমানী, উপজেলা সভাপতি মাওলানা মোস্তফা আহমদ, মাইজকান্দি মাদ্রাসার নাইবে মুহতামিম মাওলানা আব্দুস সবুর, আনন্দপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুর রহমান, পরচক মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আব্দুল ওয়াহিদ, পিল্লাকান্দী মাদ্রাসার মুতামিম মাওলানা ফজলুর রহমান, কারাবন্দী মুফতি কাসিমীর বড় ভাই মাওলানা জয়নুল হক, খেলাফত মজলিস নেতা মাওলানা আব্দুস সালাম, যুব মজলিস নেতা শাহজাহান মো. সেলিম, মাওলানা আবুল কালাম আজাদ, পৌরসভা যুব জামায়াতের সভাপতি কামরুল ইসলাম বুলবুল, জমিয়ত নেতা মাওলানা শামসুদ্দীন মো. জাকারিয়া, মাওলানা আবু তাহের মিসবাহ, ইসলামী আন্দোলন নেতা মাওলানা সুলাইমান আহমদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি আমানুল্লাহ ইমন, ইসলামী ছাত্র মজলিস নেতা মারুফ আহমদ মুন্না প্রমুখ।

সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মুফতি আইনুল হক কাসিমীকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে। তাদের ভাষ্য, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই; বরং সমালোচনামূলক অবস্থানের কারণে তাকে পরিকল্পিতভাবে হয়রানির শিকার করা হচ্ছে।

তারা অভিযোগ করেন, একজন ধর্মভীরু তরুণ আলেম, লেখক ও মাদ্রাসা শিক্ষককে ১০০ দিনেরও বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে আটকে রাখা ন্যায়বিচার ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনাকে রাষ্ট্রীয় অবিচারের দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

সমাবেশ থেকে অবিলম্বে মুফতি আইনুল হক কাসিমীর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি উপেক্ষা করা হলে এ আন্দোলন জকিগঞ্জের গণ্ডি ছাড়িয়ে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।

বক্তারা দেশের সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তাদের মতে, একজন নিরীহ আলেমের প্রতি এ ধরনের আচরণ রাষ্ট্রের ন্যায়বিচার ব্যবস্থার ওপর জনমানসে আস্থাহীনতা তৈরি করছে।

উল্লেখ্য, এর আগে মুফতি আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী সংগঠন বিবৃতি দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad