হবিগঞ্জে খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা, নিচে পড়ে নারীর মৃত্যু
Led Bottom Ad

হবিগঞ্জে খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা, নিচে পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ

০৬/০৪/২০২৬ ১৯:০২:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ শহরের খোয়াই ব্রিজ এলাকায় টমটমের ধাক্কায় গীতা রানী দেব (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।


রোববার (৫ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত গীতা রানী দেব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদমখানি গ্রামের বাসিন্দা। তিনি রাকেশ দেবের স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, তিনি শহরে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ি ফেরার উদ্দেশ্যে খোয়াই ব্রিজ পার হচ্ছিলেন গীতা রানী দেব। এ সময় একটি দ্রুতগতির টমটম তাঁকে ধাক্কা দিলে তিনি ব্রিজ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad