যাদুকাটার তীর কেটে বালু লুটের প্রতিবাদে তাহিরপুরে অবস্থান কর্মসূচি

যাদুকাটার তীর কেটে বালু লুটের প্রতিবাদে তাহিরপুরে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০২/০৪/২০২৬ ২২:০৬:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর তীর কেটে অবাধে বালু লুটের মহোৎসব বন্ধ এবং নদী রক্ষার দাবিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এক বিশাল অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে যাদুকাটা নদীর পার্শবর্তী আদর্শ গ্রাম সংলগ্ন ‘পাক্কার মাথা’ নামক এলাকায় এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচি চলাকালীন বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একদল স্বার্থান্বেষী মহলের ছত্রছায়ায় স্থানীয় কিছু অসাধু ব্যক্তি যেভাবে পাড় কেটে বালু লুট করছে, তাতে অচিরেই যাদুকাটা নদীসহ সংলগ্ন পরিবেশ ও প্রতিবেশ এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। ইতিমধ্যে নদী তীরবর্তী শত শত ঘরবাড়ি বিলীন হয়ে গেছে এবং বর্তমানে যাদুকাটা সেতুসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা হুমকির মুখে রয়েছে উল্লেখ করে বক্তারা অভিযোগ করেন যে, প্রশাসনের কঠোর ও স্থায়ী ভূমিকা ছাড়া এই বালু দস্যুদের দমন করা সম্ভব নয়। সমাজকর্মী ও লেখক আবুল হোসেন, সারোয়ার ইবনে গিয়াস, বাদাঘাট এলাকার বাসিন্দা আল আমিন হুদা এবং ছাত্রনেতা আজিজুর রহমান কাউসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে বক্তব্য রাখেন এবং তারা স্পষ্ট হুশিয়ারি দেন যে, এই অপকর্মের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। বক্তারা আরও দাবি করেন, প্রশাসনের নিরবতা বা পরোক্ষ সহযোগিতা ছাড়া কারো পক্ষে একমুঠো বালু লুট করা সম্ভব নয়, তাই যাদুকাটাকে বাঁচাতে অবিলম্বে কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্তত অর্ধশতাধিক সচেতন মানুষের উপস্থিতিতে এই অবস্থান কর্মসূচি থেকে নদী রক্ষায় দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করা হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad