গোয়াইনঘাটে নিষিদ্ধ সংগঠনের চার নেতা গ্রেপ্তার

গোয়াইনঘাটে নিষিদ্ধ সংগঠনের চার নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১৬/১১/২০২৬ ২১:২০:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ শর্মা, ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য মুজিবুর রহমান সিকদার, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন এবং মহানগর শ্রমিক লীগের সহসভাপতি মো. ফয়েজ আহমদ।

পুলিশ জানায়, গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ১১/৩৫০।

গ্রেপ্তার চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।


তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad