ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী দিপুকে যুব ইউনিটের সংবর্ধনা
সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী ও রাজনৈতিক সংগঠক আমিনুর রহমান দিপুকে সংবর্ধনা জানিয়েছে ওসমানীনগর যুব ইউনিট। ১৮ জুলাই শুক্রবার মাগরিব বাদ, গোয়ালাবাজারস্থ যুব ইউনিটের অফিসে আয়োজন করা হয় সংবর্ধনা ও আলোচনা সভার। দিপুর স্বদেশ আগমন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ওসমানীনগরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গয়াছ মিয়া।
প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক সংগঠক আমিনুর রহমান দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইস্সা মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আংরব মিয়া, শিপু চৌধুরী, মোরশেদ আনোয়ার জিকু, ফখরুল ইসলাম, মনসুর আলী, জাহেদ মিয়া, দুলাল মিয়া, সালাম ভাই, শামীম আহমদ, শাহ জাফর, কাদির ভাই, ও দিদার হোসেন প্রমুখ।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমাম হোসেন। এ সময় বক্তারা বলেন, ওসমানীনগর ও বিশ্বনাথের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে হুমায়ুন কবিরের নেতৃত্বে দলমত নির্বিশেষে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী পরিবারের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: