মাধবপুরে লাইনচ্যুত ট্রেন থেকে এক হাজার লিটার ডিজেল উদ্ধার
Led Bottom Ad

বিজিবির তৎপরতা

মাধবপুরে লাইনচ্যুত ট্রেন থেকে এক হাজার লিটার ডিজেল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০২/০৪/২০২৬ ১২:২৯:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা-সিলেট রেললাইনের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত ও সাহসী পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনতলা (রাজাপুর) এলাকায় ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে ডিজেল ঝরে পড়তে থাকলে স্থানীয় জনতা তেল সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়ে, যা এক ভয়াবহ অগ্নিঝুঁকি ও বিশৃঙ্খলা তৈরি করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারকিন সংগ্রহ করে ছড়িয়ে পড়া প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করে নিরাপদ স্থানে সংরক্ষণ করেন। ঘটনার পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত দুটি ওয়াগন উদ্ধার করা সম্ভব হলেও উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার লিটন কুমার চন্দ্র দেব।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনাকবলিত পাঁচটি বগির মধ্যে দুটি সোজা করা হয়েছে এবং বাকিগুলোর উদ্ধারকাজ চলছে, তবে একটি বগি পানিতে পড়ে থাকায় সেটি উদ্ধারে বাড়তি সময়ের প্রয়োজন হতে পারে। এই রেল দুর্ঘটনার ফলে ঢাকা ও চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেনগুলোর সময়সূচি বিপর্যয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী, যদিও বিজিবির এই সময়োচিত পদক্ষেপ তেলের অপচয় রোধ ও জানমালের নিরাপত্তায় বিশেষ ভূমিকা রেখেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad