সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: কয়েক কোটি টাকার মালামাল ভস্মীভূত

সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: কয়েক কোটি টাকার মালামাল ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩০/০৩/২০২৬ ০৬:৪৪:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ পৌর শহরের ব্যস্ততম ট্রাফিক পয়েন্ট সংলগ্ন হক মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের প্রাথমিক দাবি অনুযায়ী, আগুনে মার্কেটের অন্তত ৮ থেকে ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ থেকে ৭ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

স্থানীয় সূত্র জানায়, মার্কেটের একটি জুতার দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। দোকানে প্রচুর পরিমাণে রাবার ও চামড়ার জুতা মজুত থাকায় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় সম্মিলিতভাবে উদ্ধার অভিযান শুরু করেন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় এবং প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুনের সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। অগ্নিকাণ্ডের সময় ব্যবসায়ীরা জীবন বাঁচাতে দ্রুত বাইরে বেরিয়ে আসতে পারলেও ভেতরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি, ফলে অনেক ব্যবসায়ী এখন সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad