সিলেটে দুই দিনব্যাপী রামনবমী মহোৎসব ২৭ মার্চ
সিলেট নগরে আগামী ২৭ মার্চ উদযাপিত হবে রামনবমী উপলক্ষে ‘শ্রীশ্রী রামনবমী মহোৎসব–২০২৬’। নগরের মির্জাজাঙ্গাল এলাকার মণিপুরী রাজবাড়ির শ্রীশ্রী গৌরাঙ্গ জিউর মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করেছে সরকারি মদন মোহন কলেজের সনাতন বিদ্যার্থী সংসদ।
আয়োজকেরা জানিয়েছেন, দুই দিনব্যাপী এ মহোৎসবের কর্মসূচি ২৬ মার্চ সন্ধ্যায় শুরু হবে। সেদিন সন্ধ্যা ৬টায় শ্রীরামলালার শুভাগমন এবং সন্ধ্যা ৭টায় অধিবাস অনুষ্ঠিত হবে।
২৭ মার্চ সকালে পূজার মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে রাজকীয় অভিষেক, পুষ্পাঞ্জলি, বৈদিক মন্ত্রপাঠ, গীতাপাঠ ও মহাযজ্ঞ। এ ছাড়া দুপুরে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংকীর্তনের আয়োজন রাখা হয়েছে।
মহোৎসব উদযাপন উপলক্ষে শ্রীনির্জয় তালুকদারকে আহ্বায়ক ও শ্রীসবুজ চক্রবর্তীকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।
সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীচয়ন সাহা তূর্য ও সাধারণ সম্পাদক শ্রীস্বপন দাস এক বিবৃতিতে জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এ উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজন সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।
প্রশান্ত লিটন
মন্তব্য করুন: