সুনামগঞ্জে উপজেলা বিএনপি নেতা’র পদ স্থগিত

‘রাজবংশ হাউজবোট’ দখলের অভিযোগ

সুনামগঞ্জে উপজেলা বিএনপি নেতা’র পদ স্থগিত

প্রথম ডেস্ক

১৫/০৭/২০২৫ ২১:২২:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘রাজবংশ হাউজবোট’ দখলের অভিযোগে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু’র পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।


চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মধ্যনগর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু’র বিরুদ্ধে ‘রাজবংশ হাউজবোট’ দখলের অভিযোগ উঠেছে। রাজবংশ হাউজবোটের মালিক পক্ষ বিএনপির কেন্দ্রীয় কমিটিকে এই মর্মে অভিযোগ করেছেন, এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।


এছাড়া চিঠিতে, মমিনুল হক বেনুকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে যে, কেন তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না।


চিঠিটির অনুলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিলেট বিভাগীয় টিম লিডার ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড জাহিদ হোসেন, জাতীয় নির্বাহী কমিটি’র সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, জাতীয় নির্বাহী কমিটি’র সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ ছিদ্দিকীকে পাঠানো হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন: