উইমেন চেম্বারে প্রকাশিত ভোটার তালিকায় ভুয়া সদস্য!
Led Bottom Ad

প্রশাসক বরাবরে অভিযোগ

উইমেন চেম্বারে প্রকাশিত ভোটার তালিকায় ভুয়া সদস্য!

১৫/০৭/২০২৫ ১৭:২০:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি ভোটারদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। ১০ জুলাই প্রকাশিত তালিকার প্রতি আপত্তি জানিয়েছে চেম্বার সদস্যদের একটি অংশ। সিলেটের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ভোটার সদস্যদের বেশ কয়েকজন সদস্য রয়েছে, যারা ভুয়া এবং যাদের কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই। অভিযোগে কয়েকজন সদস্যের নাম উল্লেখ করে বলা হয়, শুধু মাত্র হীন উদ্দেশ্যে একটি অদৃশ্য ইঙ্গিতে প্রকাশিত তালিকায় কিছু ভুয়া ভোটার তালিকাভুক্ত করা হয়েছে-যা আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এবং উইমেন চেম্বারের ঐতিহ্যে কালিমা লেপন করা হবে। 


১৩ জুলাই দাখিলকৃত আবেদনে সাক্ষর করে চেম্বারের ১৩ জন দায়িত্বশীল সদস্য। অভিযোগ পত্রে যাদের ভুয়া ভোটার বলে উল্লেখ করা হয়েছে, তারা হলেন, কানিজ আক্তার, ডালিয়া হক লাবরি, রুজিনা আক্তার, আমাতা মাসুমা, রুজিনা ফেরদৌস, সারমিন নাহার চৌধুরী, রাহিমা ইয়াসমীন রীপা, শিপু বেগম,উম্মে হাবিবা, আলিয়া ফেরদৌস তুলি, সামিয়া চৌধুরী,জাকিয়া ফাতেমা লিমি চৌধুরী, সারমিন ফাতেমা ও জাহানারা ইয়াসমীনসহ মোট ১৪ জন। ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামীকাল বুধবার (১৬ জুলাই) আপিলের ব্যাপারে শুনানী অনুষ্ঠানের শেষ দিন। একই সাথে পরদিন ১৭ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। 


লিখিত আবেদনে সাক্ষর করেন তানজিনা মোমিন আহমেদ,ফাহিমা আহাদ কুমকুম,তাহমিনা আহমদ রোজী, ওয়াহিদা আখলাকসহ আরও ০৯ জন সদস্য। 


লিখিত আবেদন বিষয়ে জানতে চাইলে অভিযোগ কারীদের অন্যতম তানজিনা মোমিন আহমেদ জানান, তালিকা দেখে দেখে প্রতিটি  ভোটারের সাথে যোগাযোগ করেছি, যারা নিজেরাই ভোটার হওয়ার ব্যাপারে অবগত নন এমন কি তাদের নেই কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠান। তিনি বলেন, ‘আমরা চাই নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হবে সিলেট উইমেন চেম্বার। কারো অসৎ উদ্দেশ্য হাসিল করার কোনো সুযোগ থোকবে না। না হলে সিলেটে মহিলাদের শক্তিশালী একটি ব্যবসায়ী সংগঠন মুখ থুবরে পড়তে পারে।’ তিনি বলেন, এমনও হয়েছে. ভোটার তালিকায় প্রকাশিত মেবাইল নাম্বার ভোটারের স্বামীর। তিনি স্ত্রীর সদস্য হওয়ার বিষয়টিও জানেন না।


অভিযোগের বিষয়ে তাহমিনা রোজী বলেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রকাশিত ২৭২ জন সদস্যের সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়। তবুও তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করে উদ্যোক্তা ও ব্যবসাবিহীন ১৪ জন ভুয়া ভোটারের ব্যাপারে নিশ্চিত হয়েছি। তবে, এই সংখ্যা ৪০ এর কাছাকাছি হবে বলে তিনি মনে করেন। 


তিনি বলেন, কোন অপশক্তির অদৃশ্য ইঙ্গিতে ভোটার তালিকা প্রকাশ হলে, একটি কলঙ্কজনক নির্বাচনের জন্য চেম্বারের প্রশাসক ও নির্বাচনী পরিচালনা বোর্ড দায়ি থাকবেন। তিনি বলেন, সিলেট উইমেন চেম্বারে রাজনৈতিক পরিচয় কিংবা নির্বাচন প্রভাবিত করার হীন উদ্দেশ্য থেকে বের হয়ে সত্যিকারের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি সুষ্টু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। 


এদিকে প্রকাশিত ভোটার তালিকা নিয়ে মন্তব্য জানতে চাইলে সিলেট উইমেন চেম্বারের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি লুবানা ইয়াসমীন শম্পা বলেন, ‘আমরা দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের উপর অনাস্থা প্রকাশ করেছি অনেক আগেই। যেহেতু এই প্রশাসকের উপরে আমাদের আস্থা নেই, সে হিসেবে এই নির্বাচন পরিচালনা বোর্ডের প্রতিও আমাদের অনাস্থা। সুতরাং ভুয়া ভোটার তালিকা বিষয়ে আমার মন্তব্য নিস্প্রয়োজন। 


উল্লেখ্য সিলেট উইমেন চেম্বারের ঘোষিত তফসিল অনুযায়ী দুই বছর মেয়াদী (২০২৫-২০২৭) ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে ৩০ আগষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্টুভাবে সম্পন্নের লক্ষ্যে ১০ জুলাই বৃহস্পতিবার ভোটার তালিকা প্রকাশ, প্রাথমিক ভোটার তালিকার বিষয়ে বোর্ডের কাছে আপত্তি দাখিল ১১ থেকে ১৩ জুলাই, আপিলের শুনানী ১৪ থেকে ১৬ জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৭ জুলাই, মনোনয়নপত্র দাখিল ১৭ থেকে ২৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ২৭ জুলাই,বৈধ মনোনীত প্রার্থীগণের তালিকা প্রকাশ ৩১ জুলাই,প্রার্থী বাতিল বিষয়ে বোর্ডের কাছে আপত্তি ১ থেকে ৩ আগষ্ট, শুনানী গ্রহণ ও নিস্পত্তি ৪ থেকে ৬ আগষ্ট এবং বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ৭ আগষ্ট। প্রার্থীতা প্রত্যাহার ৮ থেকে ১০ আগষ্ট, প্রত্যাহার পরবর্তী মোট চূড়ান্ত প্রার্থী তালিকা ১০ আগষ্ট প্রকাশ করা হবে। ৩০ আগষ্ট সকাল ৯ টা থেকে ৩ পর্যন্ত চলবে ভোট গ্রহণ।  


সিলেট উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো.আল জুনায়েদ, বোর্ড সদস্য হিসেবে রয়েছেন,জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ,সদস্য জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার রেজা ই রাব্বী।  এর আগে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৪ মে ২০২৫ তারিখে সিউচেক ইন্ডা ২০২৫.৯০(১০)স্বারকমূলে নির্বাচন বোর্ড গঠন করা হয়। 





নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad