লাইভে আসার ঘোষণা দিতেই গালাগালি, যা বললেন তোশিবা
Led Bottom Ad

অনুশোচনা নাকি ঔদ্ধত্য?

লাইভে আসার ঘোষণা দিতেই গালাগালি, যা বললেন তোশিবা

১১/০৭/২০২৫ ১৮:৪১:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিদেশের মাটিতে অশালীন পোষাকে সঙ্গীত পরিবেশন করার পর সমালোচনা পিছু ছাড়েনি সঙ্গীত শিল্পী তোশিবার। একের পর এক অশালিন পোষাকের এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ব্যাপক সমালোচনার মুখে পড়ছেন তিনি। সঙ্গীতশিল্পী তোশবার এই গানের প্রোগ্রামটি ১ জুলাই টরেন্টোর ডেন্টনিয়া পার্কে ছাতক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়। সেখানে সঙ্গীত পরিবেশকালে তোশিবার পড়নে ছিল শর্ট জামা। শরীরে ছিল একটি খোলামেলা কটি। যাতে করে তার শরীরের তলপেট লক্ষ্য করা যায়। বিশেষ করে তোশিবার পায়জামায় দৃশ্যটি ছিল আরও নিন্দনীয় ও অশালীন। 


এই গানের পর সমালোচনার জবাব দিতে তোশিবা নিজের ফেসবুক পোস্ট থেকে লাইভে আসার ঘোষণা দেন। কিন্তু লাইভে আসার এই ঘোষণা সংক্রান্ত ফেসবুক পোস্ট আরও বেশি আক্রমনের শিকার হন তিনি। সেখানে তোশিবা বিভিন্ন অশালীন ও অশ্রাব্য ভাষায় অনেকেই গালমন্দ করতে থাকেন। তিনি নিজের ফেসবুকে বিষয়টি স্বীকার করে নিয়ে লাইভে না আসার কারণ জানান। সেখানে তিনি এমন কিছু শব্দ ব্যবহার করেন, তাতে অনুশোচনার চেয়ে ঔদ্ধত্য বেশি ছিল বলে অনেকেই মনে করেন। 


প্রায় দুই মাস আগে দিওয়ানা নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় তোশবার ‘মনর গাঙ্গে ভাসাই দিছ, তোমার প্রেমর নাও’ শিরোনামের একটি গান। সেই গানেও তার পোষাক ছিল অব্রুবিহীন। সেই গানের পর পোষাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম যখন সমালোচনা ভরপুর ছিল, ঠিক তখনই তোশিবার আরেকটি গান নিয়ে এমন নগ্ন পোষাক সিলেটবাসীর মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। অনেকেই শিল্পীকে বয়কটের ঘোষণা দিয়েছেন। 



তোশিবার ফেসবুক পোস্ট হুবুহু

সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, আসসালামু আলাইকুম, আমার ফেসবুকে লিখে ছিলাম ১২:৪৫ মিনিটের সময় লাইভে আসবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে ????কারণ হচ্ছে, আমি পোস্টটা করার ১৫ থেকে ১৭ মিনিট পরে দেখি আমার পোস্টে প্রায় ২২১ টা গালাগালি করার কমেন্ট, কমেন্ট গুলা দেখে আর লাইভে আসার ইচ্ছা বা মনোভাব  কোনটাই আমার নেই, আমার দোষ দেখতেছি চারিদিকে শুধু আমার আসল নকল কাপড়ের ভিডিও, আর এডিট করা কথাগুলো, আমি মানলাম আমি সিলেটের মেয়ে এবং সিলেটের মেয়ে হিসেবে আপনারা বেশি দাবি খাটাচ্ছেন, এতে আমি বেজার না, খুশি আছি, কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করা কি মানুষের শোভা পায়, চেয়েছিলাম লাইভে এসে নিজের একান্ত দুঃখ সুখের দুইটা কথা বলার জন্য, কিন্তু আপনারা আমাকে একটা সুযোগ দিলেন না, কথা বলার জন্য যাই হোক, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আপনারা যা পারেন গালিগালাজ করেন  সমস্যা নাই, আপনারা মনে করেন আমি গালিগালাজ পারিনা, কিন্তু না এটা আমার পারিবারিক শিক্ষা নয়, ধৈর্য ধারণ করাই আমার পারিবারিক শিক্ষা, সম্মান টিকিয়ে রাখতে হলে, মাঝে মাঝে অন্ধ মাঝে মাঝে বদির  এবং কখনো কখনো বোবা হতে হয়, আর আমি সেটাই করি, আমি ওয়াহিদ ভাইয়ের লাইভে ঢুকেছিলাম কিন্তু আপনারা আসল ভিডিওটা খেয়াল করে শুনেন, আমি বলেছি কিছু কিছু মানুষ, দেশের নামও বলেছি, কিন্তু আমি তো কোন লোকের নাম ধরি নাই কোন প্রবাসীর নাম ধরি নাই প্রবাসী শব্দ মুখেও আনি নাই, তাহলে ভিউকামানের জন্য কেন আপনারা উঠেপড়ে লেগেছে ন,আমি আবারো বলছি কোন প্রবাসী ভাইয়েরা যদি আমার কথায় আঘাত পেয়ে থাকেন তাহলে নিজের মতো করে ক্ষমা করে দিবেন ????শুধু ছেলেরা নয় এখন দেখছি মেয়েরাও আমাকে গালিগালাজ করতেছে , আমি কানাডায় আসছি একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে,প্রোগ্রামটা ছিল কানাডা ডে, খুব কম সময়ের মধ্যে আমি কাপড় পড়েছি, কারণ হাতে সময় খুব বেশি ছিল না ২০ ঘন্টা জার্নি করে প্রোগ্রামের জয়েন্ট হওয়া সোজা কথা না, আমি সহজ-সরল মানুষ পেছ লাগিয়ে কথা বলতে জানি না, ভাই বোনেরা সবের একটা অতীত থাকে, একটা বাণী সবাই জানেন,উক্তি আর যুক্তিতে জীবন চলে না, বাস্তবতা চায় টাকা, যা দিয়ে কিনতে হয় ভালোবাসা ও বন্ধুত্ব ????লেখাটা দীর্ঘায়িত না করে শেষ পর্যায়ে চলে যাই, আশা করি আপনাদের মাঝে যদি মনুষ্যত্ব বলে কিছু থাকে তাহলে বুঝবেন, আর কাপড়ের কথা বলছেন আপনাদের কথা আমার মাথায় থাকবে ইনশাআল্লাহ চেষ্টা করব এর থেকে ভালো সুন্দর কাপড় পড়তে, সবশেষে, আপনাদেরকে আমি কোন গালি গালাজ করব না, আল্লাহ আপনাদের মা বোনদের উসিলায় হেদায়েত দান করুক৷  একটা কথা আপনারা মাথায় রাইখেন অন্যের জন্য কুয়া খোদলে নিজের কোয়া টা রেডি আছে। আজ অথবা কাল ইনশাআল্লাহ, আল্লাহ সকলের সহায় হোন ????

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad