তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা, বিসিবির পরিচালককে শোকজ
Led Bottom Ad

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা, বিসিবির পরিচালককে শোকজ

প্রথম সিলেট প্রতিবেদন

১১/০১/২০২৬ ১৪:৩৩:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেওয়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ ঘটনায় মন্তব্যের ব্যাখ্যা চেয়ে বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেট সংক্রান্ত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এম নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই মন্তব্য করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে বোর্ডের পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

বিসিবি সভাপতি আরও বলেন, “তামিম ইকবাল দেশের হয়ে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন এবং পারফর্ম করেছেন। জাতীয় দলের একজন অধিনায়ককে নিয়ে এমন মন্তব্য করার আগে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। সম্মান দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ।”

এ ঘটনায় ক্রিকেট অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad