সিলেটে চা শ্রমিক ও বস্তিবাসী পরিবারের ৫০ মেধাবী শিক্ষার্থী পেল বিএনএফ শিক্ষাবৃত্তি
সিলেট সদর উপজেলার খাদিমনগর ও টুকেরবাজার ইউনিয়নের চা শ্রমিকদের সন্তান এবং সিটি করপোরেশনের বস্তি এলাকায় বসবাসরত দরিদ্র ও মেধাবী ৫০ জন শিক্ষার্থীকে বিএনএফ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় লাক্কাতুরা আর.ডব্লিউ.ডি.ও বিদ্যালয়ে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর.ডব্লিউ.ডি.ও)-এর আয়োজনে ১২তম পর্যায়ে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহযোগিতা করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।
অনুষ্ঠানে আর.ডব্লিউ.ডি.ও’র নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষাবৃত্তি শিক্ষা ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালিনীছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, খাদিম চা বাগানের পঞ্চায়েত সভাপতি সবুজ তাতী, লাক্কাতুরা চা বাগানের পঞ্চায়েত সদস্য সুহেল বিশ্বাস, লাক্কাতুরা চা বাগানের শ্রমিক শ্যামলী গোয়ালা, শিক্ষক রেবা সিনহা, আর.ডব্লিউ.ডি.ও’র প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ, প্রকল্প সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম রশিদ, ফিল্ড অফিসার শায়েক আহমেদ ও সোনিয়া দারিংসহ শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এ রহমান
মন্তব্য করুন: