জৈন্তাপুর ও গোলাপগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে ডিলারদের জরিমানা
সিলেটের জৈন্তাপুর ও গোলাপগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ডিলারকে জরিমানা করা হয়েছে।
জৈন্তাপুরে মঙ্গলবার (৬ জানুয়ারি) চাঙ্গিল বাজারে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বাড়তি দামে গ্যাস বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে জরিমানা করে মোট ৬ হাজার টাকা আদায় করা হয়। তিনি বলেন, “কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি করা যাবে না। ভোক্তাদেরও মূল্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।”
অন্যদিকে, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানের সময় ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে ২ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উভয় উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: