ওসমানীনগরে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
Led Bottom Ad

ওসমানীনগরে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

০৮/০১/২০২৬ ০০:০৫:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন গ্রামে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় বিস্ময় ও শোকের সৃষ্টি করেছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কাশিকাপন টিলাবাড়ী এলাকার হাফিজ আবদুল মাজিদের বাড়ির পূর্বঘরের বারান্দায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার বাসিন্দা এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার বয়স আনুমানিক ৩৮ বছর।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূইয়া বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad