সিলেটে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার, দুজন আটক
Led Bottom Ad

সিলেটে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার, দুজন আটক

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০১/২০২৬ ১৫:২৩:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টার মধ্যে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানার চক কালারাই এলাকার আব্দুর রব তালুকদারের ৯ম শ্রেণির কন্যা (১৫) গত ৫ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। তার পরিবারের পক্ষ থেকে মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ এসআই শাহজালাল শুভের তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ভানুগাছ রোড এলাকার একটি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে আল-আমিন হাসান (১৮) ও মাহি আহমেদ নয়ন (১৮) নামে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত কিশোরীকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad