সিলেটে যাত্রী ছাউনি থেকে পেট্রোল বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার
Led Bottom Ad

সিলেটে যাত্রী ছাউনি থেকে পেট্রোল বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/০১/২০২৬ ১৩:০৩:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের দক্ষিণ সুরমায় একটি যাত্রী ছাউনি থেকে পেট্রোল বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধারকৃত এসব বোমা ও আগ্নেয়াস্ত্র নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করছে র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‌্যাব জানায়, সোমবার (৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও এলাকার একটি যাত্রী ছাউনিতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে পড়ে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমা সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বোমার উৎস ও উদ্দেশ্য জানতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

র‌্যাব আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad