কোম্পানীগঞ্জে কোছাপের শীতবস্ত্র ও হুইলচেয়ার বিতরণ
সিলেটের কোম্পানীগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র ও হুইলচেয়ার বিতরণ করেছে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)। সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার সৈয়দ শাহ (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন ও তজম্মুল আলী সুন্দর। এছাড়াও কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক মইনুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক শাহিন আলম এবং ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্র পরিষদের সভাপতি আদনান ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শীতার্ত ও প্রতিবন্ধী অসহায় মানুষের হাতে শীতবস্ত্র ও হুইলচেয়ার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: