কোম্পানীগঞ্জে ‘ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে কলাবাড়ি এলাকায় তার বাড়ি থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার বিশেষ আভিযানিক দলের নেতৃত্বে রাত আড়াইটায় অভিযান পরিচালনা করা হয়। বোরহান উদ্দিন দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ১ জনকে আটক করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: