গোলাপগঞ্জে মাদরাসায় বিধিবহির্ভূত ভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ
Led Bottom Ad

গোলাপগঞ্জে মাদরাসায় বিধিবহির্ভূত ভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, গোলাপগঞ্জ

০৫/০১/২০২৬ ০৭:৩৭:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজী আব্দুস সহিদ মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ ও বিধিবহির্ভূত পন্থায় শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। এর আগে তাঁর বিরুদ্ধে মাদরাসার সম্পদ আত্মসাতের অভিযোগও ছিল।

উপজেলার ৬ নম্বর ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামবাসী ও মাদরাসা কমিটির পক্ষ থেকে এ অভিযোগ এনে তদন্তপূর্বক প্রতিকার চেয়ে সিলেট জেলা প্রশাসকের কাছে একটি লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে।

মাদরাসার গভর্নিং বডির সদস্য সাহেল আহমদ স্বাক্ষরিত দরখাস্তে উল্লেখ করা হয়, অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম অতীতে ব্যক্তিস্বার্থে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে মাদরাসার অর্থ ও সম্পদ আত্মসাৎ করেছেন—যা এলাকাবাসীর কাছে সুপরিচিত। সর্বশেষ তিনি নীতিমালা উপেক্ষা করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করেছেন বলে অভিযোগ করা হয়।

দরখাস্তে বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad