জরুরি সংস্কারকাজে সিলেটের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ
জরুরি সংস্কারকাজের কারণে সোমবার সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল মুকিত বিষয়টি নিশ্চিত করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত খাদিম ডিআরএস থেকে চামেলিবাগ, নূরপুর, মোহাম্মদপুর, পূরবী আবাসিক এলাকা, ইসলামপুর, শ্যামলী আবাসিক এলাকা, টেক্সটাইল রোড, রাজপাড়া, মেজরটিলা, টিলাগড় পয়েন্ট, লামাপাড়া ও তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সম্ভব হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারিগরি কারণে কাজ শেষ হওয়ার সময়সূচিতে পরিবর্তন হতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
এ রহমান
মন্তব্য করুন: