ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট
Led Bottom Ad

উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যে

ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/০১/২০২৬ ০৭:১৭:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। একই সঙ্গে ভারতের আসাম, মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে এবং গুয়াহাটির উত্তর-পূর্বে প্রায় ৭৬ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের কেন্দ্র সিলেট অঞ্চলের কাছাকাছি হওয়ায় এখানে কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad