‘ক্ষমতায় গেলে যুগপৎ শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি’
Led Bottom Ad

সিলেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

‘ক্ষমতায় গেলে যুগপৎ শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি’

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০১/২০২৬ ২১:৪০:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এটি সর্বদলীয় সরকার হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, দুই একদিনের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে।

মির্জা ফখরুল বলেন, আসন্ন জাতীয় নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। বিএনপি শুরু থেকেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে এবং নির্বাচন নিয়ে দল হিসেবে তারা আশাবাদী।

নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা উঠলেও বিএনপি উদ্বিগ্ন নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন তার নিজস্ব পথে এগোচ্ছে। সবার সহযোগিতায় নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মব সহিংসতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার আসার পর দেশে ‘মবোক্রেসি’র একটি নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এই প্রবণতা থেকে দেশকে বের করে আনতে হবে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই তিনি রাজকীয়ভাবে প্রস্থান করেছেন। খালেদা জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজ যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় না, গণতান্ত্রিক সংস্কৃতিও একদিনে গড়ে ওঠে না। একটি শক্তিশালী গণতান্ত্রিক সংসদ গঠনের অঙ্গীকার করেন তিনি।

এ সময় তিনি জানান, সিলেট থেকেই বিএনপির এবারের নির্বাচনী প্রচারণা শুরু করা হবে।

এর আগে একদিনের ব্যক্তিগত সফরে সিলেটে এসে মির্জা ফখরুল হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন। সন্ধ্যায় বিমানবন্দর এলাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এমএ মালিক, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ দলীয় 

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad