খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কোম্পানীগঞ্জে দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে থানা সদর পয়েন্টে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আব্দুর রকিব ও আব্দুস শুকুর, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ খন্দকার, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নুল আবেদিন জনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাতী দল, মুক্তিযোদ্ধা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা সদর মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: