জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো মিয়ারবাজার ক্রিকেট প্রিমিয়ার লিগের ৬ষ্ঠ আসর
সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী মিয়ারবাজার পশ্চিমের মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ‘মিয়ারবাজার ক্রিকেট প্রিমিয়ার লিগ’ (এমপিএল)-এর ৬ষ্ঠ আসর। মিয়ারবাজার ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং প্রবাসীদের অর্থায়নে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ছয়টি শক্তিশালী দল।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে চলতি আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মিয়ারবাজার ক্রীড়া সংস্থার সভাপতি মো. বেদার উদ্দিন চৌধুরী জন্টির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দভরাং উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরী। উদ্বোধক হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সপ্রবাসী মঞ্জুর আহমদ ও যুক্তরাজ্যপ্রবাসী কামরুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মো. মজম্মিল আলী, শিহাব আহমদ, আব্দুল মানিক ও সুন্দর আলী, সংস্থার সহসভাপতি আব্দুর রশিদ আব্দুল্লাহ ও ওসমান আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহির আহমদ এবং ক্রীড়া সম্পাদক মাসুম রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে জেইডেন একাডেমিকে ১৩ রানের ব্যবধানে পরাজিত করে সবুজ সাথী ক্রিকেট ক্লাব রায়কেলী বিজয় লাভ করে।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেই প্রতি বছরের ন্যায় এবারও এই আয়োজন করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: