রেডক্রিসেন্ট সিলেট ইউনিটে কার্যকরী সদস্য মনোনীত হলেন তাহমিনা হাসান
Led Bottom Ad

রেডক্রিসেন্ট সিলেট ইউনিটে কার্যকরী সদস্য মনোনীত হলেন তাহমিনা হাসান

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/১২/২০২৫ ১৫:৩৪:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী সদস্য পদে স্থান পেলেন তাহমিনা হাসান চৌধুরী। গেল ২৩ ডিসেম্বর সংস্থাটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক এসজি (ইউ.এ)১৮৪১/০৪৯ নং বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের ২৯ নভেম্বর তারিখে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা ও ২০২৫-২০২৭ মেয়াদে নির্বাচনে নির্বাচিত পরিষদের বিভিন্ন পদের ৭ জন সদস্য ছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি ওর্ডার ১৯৭৩ (প্রেসিডেন্ট অর্ডার নং-২৬ অব ১৯৭৩) এর ৭ (৪) এর প্রদত্ত ক্ষমতাবলে আরও ৩ জনকে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। একই সাথে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে ১১ সদস্যের এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো। মনোনীত তিন জন সদস্য হলেন, জনাব আলীমুল এহছান চৌধুরী,জনাব জাহেদ আহমেদ তালুকদার ও বেগম তাহমিনা হাসান চৌধুরী


উল্লেখ্য তাহমিনা হাসান চৌধুরী সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচিত পরিচালক এবং মডেস্ট্রি সিলেটের স্বত্বাধিকারী। 

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad