শুক্র ও শনিবার সিলেটের অনুষ্ঠান সূচী
- ৩০ মে নজরুল জন্মোৎসব
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে আগামী শুক্রবার, ৩০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘নজরুল জন্মোৎসব’। সিলেট নজরুল পরিষদ এই আয়োজন করছে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায়, নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে দিনভর চলবে কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, ও প্রতিকৃতি আঁকা প্রতিযোগিতা। একইসাথে থাকছে ‘রংতুলিতে নজরুল’ শিরোনামে একটি দিনব্যাপী আর্ট ক্যাম্প, যার আয়োজন করছে সিলেট আর্ট কলেজ। বিকেল ৫টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
এরপর শুরু হবে নজরুল চেতনায় ভরপুর সংগীত, আবৃত্তি ও নৃত্যের পরিবেশনা।
- ৩১ মে আবদুল গফ্ফার দত্তচৌধুরীর জন্মবার্ষিকীতে কর্মসূচী
আবদুল গফ্ফার দত্তচৌধুরীর ১১৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে তাঁর রচিত গানের প্রশিক্ষণ, প্রশিক্ষণ পরবর্তী শিশুশিল্পী, আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা ও আবদুল গফ্ফার দত্তচৌধুরীর সৃজনকর্ম নিয়ে আলোচনা সভা। ৩১ মে ২০২৫, শনিবার বিকেল ৪টায় সারদা হল মিলনায়তনে এইসকল কর্মসূচী অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোকপাত করবেন ও উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: