কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
Led Bottom Ad

কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৫/১১/২০২৫ ০১:১৫:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনে থানা এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করে কুলাউড়া থানা পুলিশ।


কুলাউড়া থানার (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নির্দেশনায় এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব ওমর ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই ফরহাদ, এসআই হাবিব, এসআই বিকাশ, এসআই আলীম, এসআই জুনেদ, এসআই আফছার, এএসআই আরিফ, এএসআই বাবুল, এএসআই ইমদাদ, এএসআই খালেক, এএসআই ইসাহাকসহ পুলিশের একটি চৌকস টিম।


থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে মোট ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad