জকিগঞ্জে নোমান হত্যা মামলা: সন্দেহভাজন সুমনের ৪ দিনের রিমান্ড
Led Bottom Ad

নোমানের স্বজনদের আসামি করে পাল্টা মামলা

জকিগঞ্জে নোমান হত্যা মামলা: সন্দেহভাজন সুমনের ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৫/১০/২০২৫ ১৪:৩২:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে বহুল আলোচিত নোমান হত্যা মামলার সন্দেহভাজন আসামি সুমনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ অক্টোবর) জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম মিয়ার আদালত এই আদেশ দেন। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। এ মামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে নিহত নোমানের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে একই আদালতে নোমানের ভাই ও চাচাসহ ৭ জন আত্মীয়কে আসামি করে আরেকটি সি আর হত্যা মামলা দায়ের করেছেন। শুনানি শেষে আদালত নোমানের মেয়ে বাদী হয়ে দায়ের করা হত্যা মামলার অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত নতুন দায়ের করা মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন গত ২৯ সেপ্টেম্বর নিখোঁজ হন। ১ অক্টোবর বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নোমানের মেয়ে বাদী হয়ে জকিগঞ্জ থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে নোমানের শ্যালক হানিফ উদ্দিন সুমনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। তার ফাঁসির দাবিতে এলাকায় হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

এদিকে নোমানের ভাই ও চাচা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে তাদের আসামি করা হয়েছে। এ বিষয়ে ২৫–৩০ জন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তারা সিলেটের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। পরে নোমানের স্ত্রী তাদের আসামি করে নতুন করে আরেকটি সি আর মামলা দায়ের করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad