বিদ্যুৎ সংকট কমবে কবে: জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে: জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রথম ডেস্ক

০৮/০৯/২০২৬ ১৩:০২:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে দেশে বর্তমানে যে লোডশেডিং চলছে, তা আর থাকবে না বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে বিদ্যুৎ সংকটের অন্যতম প্রধান কারণ গ্যাসের ঘাটতি। গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব হলে বর্তমান লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা করা যায়।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে লোডশেডিং ছিল। তবে রাজধানী ঢাকায় তা প্রায় দেওয়া হতো না।

ঢাকায় লোডশেডিং কম থাকার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, রাজধানীর মানুষের ‘ভয়েস’ ও সামাজিক পুঁজি তুলনামূলক বেশি। ফলে ঢাকার মানুষ দীর্ঘদিন লোডশেডিংয়ের অভিজ্ঞতা না পাওয়ায় এ বিষয়ে তাদের মধ্যে ভিন্ন ধরনের ধারণা তৈরি হয়েছে।

রাজধানীকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার ধারণা থেকে সরে আসার পক্ষে মত দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহে কিছুটা অগ্রাধিকার দেওয়া যেতে পারে। তবে রাজধানীকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ঢাকার বাসিন্দাদেরও কিছুটা বিদ্যুৎ সংকট মেনে নিতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি থাকায় রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে, কিন্তু এখানে কোনো লোডশেডিং হবে না এমন ধারণা থেকে সরে আসা প্রয়োজন। এ কারণেই বর্তমানে ঢাকাতেও কিছুটা লোডশেডিং হচ্ছে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad