সিলেট সীমান্তে ভারতীয় গরু ও মহিষের বড় চালান আটক
Led Bottom Ad

সিলেট সীমান্তে ভারতীয় গরু ও মহিষের বড় চালান আটক

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/১০/২০২৫ ১৪:৫২:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্ত থেকে সিলেটের চোরাচালানের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় অবৈধ গরু ও মহিষের চালান আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচুকি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩৭টি ভারতীয় অবৈধ গরু জব্দ করা হয়। অপরদিকে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় লাফার্জ বিওপি টহলদল পৃথক অভিযানে ৩২টি এবং অপর একটি এলাকায় আরও ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ আটক করে।


আটককৃত এসব গবাদি পশুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। এটি এখন পর্যন্ত সিলেট ব্যাটালিয়নের ইতিহাসে সবচেয়ে বড় গরু ও মহিষের চালান আটক বলে জানিয়েছে বিজিবি।


বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ অবৈধ গবাদিপশু আটক করা সম্ভব হয়েছে। আটককৃত পশুগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad