জকিগঞ্জে দাখিল/এসএসসি পরিক্ষা ২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
Led Bottom Ad

জকিগঞ্জে দাখিল/এসএসসি পরিক্ষা ২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৭/০৮/২০২৫ ২১:৪২:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জের কালিগঞ্জে ইজি টক ও এনআরবিসি ব্যাংক পিএলসি এর যৌথ উদ্যােগে দাখিল ও এসএসসি-২০২৫ উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান রবিবার (১৭আগস্ট ২০২৫) দুপুরে কালিগঞ্জ বাজারস্থ চৌধুরী প্লাজার ইজি টক একাডেমিতে অনুষ্ঠিত হয়।


কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সংবাদকর্মী আবু সাঈদের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সহকারী পরিচালক জনাব জুবায়েরুল হাসান, প্রেসক্লাব যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক মুন্না, কালিগঞ্জ সুবহানীয়া মার্কেটের স্বত্বাধিকারী জুবায়ের আহমদ, কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নজমুল হক, ইজি টক একাডেমির প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান এবং এনআরবিসি ব্যাংক কালিগঞ্জ সাব-ব্রাঞ্চের ম্যানেজার ইমাম হাসান।


বক্তারা ইংরেজি শিক্ষার গুরুত্ব এ অঞ্চলে ইজি টক একাডেমির শিক্ষা কার্যক্রম এবং স্টুডেন্ট ভিসা প্রসেসিং সহজ করতে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন।


পরিশেষে দাখিল/এসএসসি পরিক্ষা ২০২৫ উত্তীর্ণ প্রায় ৩০০+ মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad