কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৭/০৮/২০২৫ ০৯:১৪:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও রামদাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ১৭ আগস্ট ভোর রাত পর্যন্ত অভিযান চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।


সত্যতা নিশ্চিত করে থানা পুলিশ জানায়,সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে ভোলাগঞ্জ ক্লাস্টার ভিলেজ, কোম্পানীগঞ্জ উপজেলা, সিলেট জেলায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশীর সময় জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে  যৌথ বাহিনী কর্তৃক অভিযান চালানো হয়। এ সময় এল/সি পাথর ব্যবসায়ী পাগলা শাহ এবং জুয়েল মিয়ার বাড়ি থেকে অবৈধ অস্ত্র, ধারালো দেশীয়  অস্ত্র এবং ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন,ভোলাগঞ্জ আদর্শ গ্রামের মৃত আলোর আলীর পুত্র কুতুব উদ্দিন (পাগলা শাহ) ৫৪,একই ঠিকানার উত্তরপাড়ার মৃত গোলাম মোস্তফার পুত্র আব্দুল ওয়াহিদ (৫৫),আবদুল ওয়াহিদের পুত্র জাহিদ আহমদ (২২) ও আবদুল ওয়াজেদের পুত্র রুহেল আহমদ (২৬)।


জব্দকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে এয়ার রাইফেল ১ টি, রাম দা ২ টি, লম্বা দা (বড় ব্লেড) ২ টি, বল্লম (বর্শা) ২ টি, ছুরি ৩ টি, ভারতীয় মদের ছোট বোতল ১ টি, বাটন মোবাইল ২ টি ও অ্যান্ড্রয়েড মোবাইল ২ টি।


অভিযান শেষে জব্দকৃত জিনিসপত্র এবং আটককৃতদের কোম্পানীগঞ্জ থানা পুলিশ ডিউটি অফিসার এসআই উত্তম কুমার এর নিকট  হস্তান্তর করা হয়েছে

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad