কোম্পানীগঞ্জে জব্দকৃত পাথর ইউএনও’র বাসার সামনে থেকে নৌকায় পাচার!
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে জব্দকৃত পাথর ইউএনও’র বাসার সামনে থেকে নৌকায় পাচার!

নীরব চাকলাদার

১৬/০৮/২০২৫ ২১:২৩:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ভোলাগঞ্জে যৌথবাহিনীর হাতে আটককৃত পাথরের স্তুপ থেকে রাতের অন্ধকারে স্টিল বডি নৌকায় পাচার করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ আগষ্ট) সন্ধা থেকে স্টিল বডি নৌকায় পাথর লোড করার একটি ভিডিও চিত্র ‘প্রথম সিলেট’ডটকমের হাতে এসেছে। জানাগেছে, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রকাশনা সম্পাদক আক্কাছ আলীর নিজ স্টোন ক্রাসার মিল ‌‌‘বশির এন্ড কোম্পানী’তে যৌথবাহিনীর অভিযান চালিয়ে পাথরের একটি বিশাল চালান জব্দ করে। পরে জব্দকৃত পাথর ইউএন’র দায়িত্বে সমঝে দেওয়া হয়।  অভিযোগ রয়েছে, জব্দকরা পাথর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউএনও যৌথ উদ্যোগে সেই পাথর তোলে দেয়া হচ্ছে স্টিল বডি ইঞ্জিন চালিত নৌকায়। পাথর ক্রয়কারী হিসেবে নাম উঠে এসেছে সাবেক চেয়ারম্যান আলফু মিয়ার। পাথর লোডকৃত নৌকার নাম মেসার্স জে কে নৌ পরিবহন। 


প্রাপ্ত তথ্য বলছে, আওয়ামী লীগ নেতা আক্কাস আলী ও ইউএনও’র বাসভবন খুবই কাছাকাছি। ফলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যোগসাজসে ইউএনও দ্রুততম সময়ের মধ্যে জব্দকৃত পাথর পাচার করে দিচ্ছেন।


এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তো খোঁজ পেলেই পাথর জব্দ করছি। তখন ইউএনও’র ঘাট থেকে স্টিলবডি নৌকায় পাথর লোড করার ভিডিও চিত্র রয়েছে-এমন কথা বললে, তিনি বলেন, খোঁজ নিয়ে দেখছি।


এদিকে অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিবুন নাহার এর সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি মাত্র ১০ মিনিট হয় বাসায় এসেছি। ওসি সাহেব আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি সেখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট পাঠাচ্ছি। 

ভিডিও  দেখতে হলে https://www.facebook.com/diponnews এই লিংকে প্রবেশ করুন


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad