তাহিরপুরে ৯ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার

তাহিরপুরে ৯ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,তাহিরপুর

২৩/০৮/২০২৬ ১৭:০১:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক এক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তাহিরপুর থানাধীন ৫নং বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় পূর্ব সাকিন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাতক আসামি মো. আসাদ মিয়ার বসতঘরের ভেতর থেকে ৩০০ বোতল ভারতীয় ESkuf Syrup, যার পরিমাণ প্রায় ৩০ লিটার, এবং ১২০ প্যাকেট ভারতীয় ফুসকা, যার ওজন প্রায় ১২০ কেজি, উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভারতীয় পণ্যের আনুমানিক মোট মূল্য ৯ লাখ ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তবে মামলার আসামি মো. আসাদ মিয়া পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ।

শামসুল আলম আখঞ্জী/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad