‘সমন্বয়ক জামাত কেউ তোদের বাঁচাতে পারবে না’
Led Bottom Ad

ছাতকের ওসিকে হুমকি

‘সমন্বয়ক জামাত কেউ তোদের বাঁচাতে পারবে না’

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০২/০৮/২০২৫ ২০:২৩:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় একটি মোবাইল নাম্বার থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।


গত ৩১ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে ভারতীয় মোবাইল নং (০০১৭০৪৪৮০৪১৭৮), থেকে রাত ১-টা ৩৭ মিনিটে মেসেজ ও ফোন করে হুমকি দেওয়া হয়। এতে বলা হয় আওয়ামী লীগ হারাইয়া যায় নাই, আওয়ামী লীগ ১০ বছর পরে হইলেও ফিরবে, বিষয়টা মাথায় রাইখেন। দিন ঘুরলে বাংদেশের যেখানেই থাকবেন ধরা হবে। মাইন্ড ইট, সমন্বয়ক জামাত কেউ বাঁচাতে পারবে না। 


এসময় ওসি ওই লোককে পরিচয় দিয়ে কথা বলার জন্য বলেন। কিন্তু সে ওসিকে বলে সময়মত সামনে এসেই পরিচয় দেব। এরপর ওসি ফোন কেটে দেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি মোখলেছুর রহমান। 

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad