বিদ্যুৎহীন হবিগঞ্জ : শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ড
Led Bottom Ad

বিদ্যুৎহীন হবিগঞ্জ : শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ড

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

৩১/০৭/২০২৫ ২১:৪১:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় জেলার বেশিরভাগ অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দের পর উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, পরে আগুন ছড়িয়ে পড়ে। সাব-স্টেশনের ট্রান্সমিটারে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রকৌশলী আব্দুল মান্নান।


বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রাথমিকভাবে ট্রান্সফর্মারে ত্রুটিকে কারণ হিসেবে ধারণা করা হলেও, এখনো নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।


এ ঘটনার পর হবিগঞ্জ সদরসহ আশপাশের কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মেরামত কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad