লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নদীতে পড়ে যুবক নিখোঁজ
Led Bottom Ad

লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নদীতে পড়ে যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৩/০৫/২০২৬ ২৩:২৪:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় নৌকা থেকে সুতাং নদীতে পড়ে সাদেক মিয়া (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার বামৈ ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সাদেক ওই গ্রামের মোজাম্মিল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সাদেক মিয়া ও তাঁর ভাই ফরাশ মিয়া সুতাং নদীর তীরের জমি থেকে ধান আনতে যান। কাজ শেষে নৌকায় করে ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। সাদেকের ভাই ফরাশ মিয়া জানান, সাদেক নৌকার সামনে বসে মাথায় একটি অ্যালুমিনিয়ামের পাত্র ধরে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে তলিয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক ও লাখাই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। লাখাই ফায়ার সার্ভিসের টিম লিডার উত্তম কুমার বর্ধন জানান, নিখোঁজ যুবককে উদ্ধারে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়েছে। তারা পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে স্থানীয়দের সহযোগিতা করছে।

স্বপন রবি দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad