‘প্রাথমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করছে সরকার’
Led Bottom Ad

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘প্রাথমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করছে সরকার’

প্রথম ডেস্ক

১২/০৫/২০২৬ ১২:০০:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত দেশের শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছে। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, "আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই যেন প্রতিটি শিক্ষার্থী নিজের সুপ্ত সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারেন। আমাদের সম্পদ সীমিত হতে পারে, কিন্তু সেই সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমেই নতুন ও উদ্ভাবনী কিছু করা সম্ভব।" তিনি আরও উল্লেখ করেন, বর্তমান যুগোপযোগী চাহিদার কথা মাথায় রেখেই শিক্ষাব্যবস্থায় এই আমূল পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বক্তব্যে প্রধানমন্ত্রী মেধা পাচার রোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকার দেশের মেধা দেশে লালন করে দেশ গড়ার কাজে লাগাতে চায়। শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং গবেষণাধর্মী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad